kolkata Heavy Rainfall: বানভাসী কলকাতায় নিস্তার নেই হাসপাতালেরও, জল ঢুকছে হু হু করে, দেখুন

Kolkata Waterlogged (Photo Credit: FB)

কলকাতা (kolkata Heavy Rainfall)শহর জুড়ে এক নাগাড়ে বৃষ্টি শুরু হয়েছে। সোমবার মাঝ রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত যখন মুষলধারে বৃষ্টিতে কলকাতা ভেসে যেতে শুরু করে, তারপরও স্বস্তি নেই বলে জানানো হয় আবহাওয়া দফতরের তরফে। মঙ্গলবার দিনভর বৃষ্টি চলবে বলে জানানো হয়েছে। ফলে শহর শহর কলকাতার একাধিক জায়গা থেকে বানভাসি পরিস্থিতির ছবি উঠে আসতে শুরু করেছে।

কলকাতার নীচু এলাকাগুলি যখন জলমগ্ন, সেই সময় মন্দির থেকে মানুষের রান্নাঘর না শোবার ঘর, বিভিন্ন জায়গায় জল জমতে শুরু করেছে। একাধিক হাসপাতালেও জলচ্ছবি চোখে পড়ছে। তেমনই একটি ছবি তুলে ধরলেন শিল্পী সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়।

নিজের সোশ্যাল হ্যান্ডেলে সুজয় প্রসাদ চট্টোপাধ্যায় একটি ভিডিয়ো পোস্ট করেন। যেখানে দেখা যায়, এক নাগাড়ে বৃষ্টির জেরে জলমগ্ন কলকাতা শহরের হাসপাতালও। কলকাতার হাসপাতালের ভিতর দিয়ে জলের স্রোত বইতে শুরু করেছে।

আরও পড়ুন: Kolkata Heavy Rainfall: দুর্গা পুজোর ৪ দিন আগে ভাসছে কলকাতা, শহর জুড়ে পরপর মৃত্যুর খবর, দেখুন ভিডিয়ো

দেখুন শহর কলকাতার কী পরিস্থিতি তৈরি হয়েছে এক নাগাড়ে বৃষ্টিতে...

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement