Durga Puja 2025: ছাতা মাথায় নিয়েই ঠাকুর দেখতে বেরল শহরবাসী, জীবনে ফেরার চেষ্টায় প্রতিকূলতা হারাচ্ছে কলকাতা
গতকাল রাতের রেকর্ড অপ্রত্যাশিত বৃষ্টিতে কলকাতা বিপর্যস্ত। কোথাও ২০০ মিলিমিটার, কোথাও ৩০০ মিলিমিটার, কোথাও আরও বেশি বৃষ্টির পর কলকাতা জলের তলায়। কুমারটুলি থেকে কসবা, বেহালা থেক দমদম, যাদবপুর থেকে টালিগঞ্জ-টালা-শ্যামবাজার, সব জায়গায় শুধু জল আর জল।
Durga Puja 2025: গতকাল রাতের রেকর্ড মেঘভাঙার মত বৃষ্টিতে কলকাতা (Kolkata) বিপর্যস্ত। কোথাও ২০০ মিলিমিটার, কোথাও ৩০০ মিলিমিটার, কোথাও আরও বেশি বৃষ্টির পর কলকাতা জলের তলায়। কুমারটুলি থেকে কসবা, বেহালা থেক দমদম, যাদবপুর থেকে টালিগঞ্জ-টালা-শ্যামবাজার, সব জায়গায় শুধু জল আর জল। জল নামতে শুরু করলেও এদিন সন্ধ্যায় শহরের বেশ কিছু জায়গায় জল জমে থাকতে দেখা যায়। তবু শহরবাসীর মনোবল ভেঙে পড়েনি। অনেকেই দ্বিতীয়ার দুর্যোগের সন্ধ্যায় পুজো শপিংয়ে বেরোলে, ঠাকুরও দেখলেন। লেকটাউনে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের বাইরে ছাতামাথায় লাইনও চোখে পড়ে। অনেকেরই আশা, আর বৃষ্টি না হলে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। তবে সব কিছুই এখন নির্ভর করছে বরুণদেবতার ওপর। পুজোর আগে বৃষ্টি অসুরের দাপট বন্ধ দেখতে প্রার্থনায় গোটা শহরবাসী।
দেখুন ছাতামাথায় ঠাকুর দেখতে শহরবাসী
Advertisement
সম্পর্কিত খবর
Gold Price Today: মঙ্গলে অপেক্ষাকৃত সস্তা সোনা, জেনে নিন আজ কিনলে কতটা সাশ্রয় হবে
FIFA Club World Cup 2025,Chelsea Vs Los Angeles FC: লস অ্যাঞ্জেলেস এফসিকে ২ গোলে উড়িয়ে দিয়ে ক্লাব বিশ্বকাপ অভিযান শুরু চেলসি-র
Weather forecast for Bengal: আগামী বুধবারের মধ্যে রাজ্যে ঢুকতে পারে বর্ষা, মঙ্গলবার কলকাতা-সহ প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আবহাওয়া দফতর
Air India Flight: ইঞ্জিনে গোলযোগ, কলকাতা বিমানবন্দরে আটকে এয়ার ইন্ডিয়ার মুম্বইগামী বিমান
Advertisement
Advertisement
Advertisement