Jyotipriya Mallick: ফের অসুস্থ জ্যোতিপ্রিয় মল্লিক, শুনানির দুদিন আগে ICU-তে মন্ত্রী

সোমবার রাতে ফের শারীরিক অবস্থার অবনতি নয় প্রাক্তন খাদ্যমন্ত্রীর। রাতে রক্তচাপ কমে যাওয়ায় আইসিইউ-তে পাঠানো হয়েছে প্রাক্তন খাদ্যমন্ত্রীকে। এসএসকেএমের ৫ নম্বর কেবিন থেকে আইসিইউ-এর ১২ নম্বর বেডে স্থানান্তরিত করা হয়েছে

Jyotipriya Mallick (Photo Credits: ANI)

রেশন বণ্টন দুর্নীতি মামলায় (Ration Distribution Scam) ইডির হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)। সোমবার রাতে ফের শারীরিক অবস্থার অবনতি নয় প্রাক্তন খাদ্যমন্ত্রীর। আইসিইউ-তে (ICU) নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। এসএসকেএমের (SSKM) ৫ নম্বর কেবিন থেকে আইসিইউ-এর ১২ নম্বর বেডে স্থানান্তরিত করা হয়েছে বালুকে। হাসপাতাল সূত্রে খবর, রাতে রক্তচাপ কমে যাওয়ায় আইসিইউ-তে পাঠানো হয়েছে মন্ত্রীকে। আগামী বৃহস্পতিবার রেশন বণ্টন দুর্নীতি মামলার শুনানি। তার আগেই অভিযুক্ত মন্ত্রীর আইসিইউ স্থানান্তর ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement