Mamata Banerjee On Janmashtami 2025: 'দিঘার জগন্নাথধামে প্রভু শ্রীকৃষ্ণের আগমনের বার্তা নিয়ে এলো রামধনুর আলোকবৃত্ত', জন্মাষ্টমীর আগে লিখলেন মুখ্যমন্ত্রী

Mamata Banerjee On Janmashtami (Photo Credit: FB)

আর কয়েক ঘণ্টা পার করলেই জন্মাষ্টমী (Janmashtami 2025)। শ্রীকৃষ্ণের আগমণ তিথিতে মেতে উঠবে গোটা দেশ। জন্মাষ্টমীতে দেশের প্রায় প্রত্যেক ঘরে শ্রীকৃষ্ণের আরাধনা করা হয়। তাইতো কৃষ্ণাষ্টমী বা জন্মাষ্টমী উপলক্ষ্যে ইতিমধ্যেই মানুষের মধ্যে ব্যাপক সাড়া জাগতে শুরু করেছে। আর জন্মাষ্টমীর আগে এবার রামধনু দেখা দিল দিঘার আকাশে। দিঘায় জগন্নাথ মন্দিরের আকাশে দেখা গেল উজ্জ্বল আলোকবৃত্ত। রামধনুর ওই উজ্জ্বল আলোর রেখা যেন শ্রীকৃষ্ণের আগমণের বার্তা নিয়ে হাজির হয়েছে। দিঘার জগন্নাথধামের  আকাশে যে রামধনুর উজ্জ্বল আলোকবৃত্ত দেখা দিয়েছে, তা থেকেই শ্রীকৃষ্ণের আগমণের বার্তা আরও সুস্পষ্ট হচ্ছে মন্দিরে। এবার জগন্নাথধামের আকাশ থেকে রামধনুর ছবি পোস্ট করে আবেগপ্লুত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রী ছবি পোস্ট করে লেখেন, 'দিঘার জগন্নাথধামে প্রভু শ্রীকৃষ্ণের আগমনের বার্তা নিয়ে এলো রামধনুর আলোকবৃত্ত'।

দেখুন কোন ছবি পোস্ট করলেন মুখ্যমন্ত্রী...

 

'দিঘার জগন্নাথধামে প্রভু শ্রীকৃষ্ণের আগমনের বার্তা নিয়ে এলো রামধনুর আলোকবৃত্ত', জন্মাষ্টমীর আগে লিখলেন মুখ্যমন্ত্রী

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement