Lok Sabha Elections 2024: রক্তের রাজনৈতিক 'হোলি' বাংলায় আর না, ভোট ঘোষণার আগে রাজ্যবাসীকে রাজ্যপালের আশ্বাস

সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল বোস বলেন, ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর তাঁর দুটি লক্ষ্য থাকবে। একটি, ভোট ঘিরে হিংসার অবসান ঘটনা এবং অন্যটি দুর্নীতির অবসান।

CV Ananda Bose (Photo Credits: ANI)

গত পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে রক্তের বন্যা বয়ে গিয়েছে রাজ্যজুড়ে। পঞ্চায়েত ভোটের প্রার্থী তালিকা প্রকাশ থেকে শুরু করে ভোটের ফল ঘোষণা পর্যন্ত বলি হয়েছে বহু প্রাণ। লোকসভা নির্বাচনকে (Lok Sabha Elections 2024) কেন্দ্র করে অশান্তির আঁচ যাতে বাংলায় না ছড়ায় সে বিষয়ে রাজ্যবাসীকে আশ্বস্ত করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (CV Ananda Bose)। শনিবার নির্বাচন কমিশন ঘোষণা করবে চব্বিশের লোকসভা ভোটের দিনক্ষণ। এ প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল বোস বলেন, নির্ঘণ্ট ঘোষণার পর তাঁর দুটি লক্ষ্য থাকবে। একটি, ভোট ঘিরে হিংসার অবসান ঘটনা এবং অন্যটি দুর্নীতির অবসান। পঞ্চায়েত ভোটের মত রক্তের রাজনৈতিক 'হোলি' বাংলায় আর হতে দেবেন না তিনি।

দেখুন... 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement