HM Amit Shah Pays Tribute To Rabindranath Tagore: রবীন্দ্র জয়ন্তীর সকালে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (দেখুন ভিডিও)
গতকাল কর্ণাটক বিধানসভা নির্বাচনের শেষ প্রচার সেরে রাতে কলকাতায় আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আজ সকালে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করেন তিনি
আজ রবীন্দ্র জয়ন্তীতে কলকাতায় অমিত শাহ। গতকাল কর্ণাটক বিধানসভা নির্বাচনের শেষ প্রচার সেরে রাতে কলকাতায় আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।নির্ধারিত সূচী অনুযায়ী আজ সকালে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করেন তিনি। তারপর কবির জন্মস্থান ঘুরে কবির শয়ন কক্ষে পুষ্পার্ঘ্য অর্পন করতেও দেখা যায় তাঁকে।জোড়াসাঁকোতে আজ অমিত শাহ র পাশাপাশি উপস্থিত ছিলেন বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক সহ বিজেপির শীর্ষ নেতারা।
দেখুন সেই ছবি-
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)