Kamarhati: কয়েক ঘন্টার বৃষ্টি, তাতেই ডুবে গেল কামারহাটি, জল-যন্ত্রণায় ভুগছে স্থানীয় বাসিন্দা দেখুন ভিডিয়ো

রাজ্যে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস। বৃহস্পতিবার থেকেই উত্তর ও দক্ষিণ দুইবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে বৃষ্টি হবে কলকাতাতেও।

রাজ্যে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস। বৃহস্পতিবার থেকেই উত্তর ও দক্ষিণ দুইবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে বৃষ্টি হবে কলকাতাতেও। এরমধ্যেই বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতা, উত্তর ২৪ পরগনার বিভিন্ন প্রান্তে হয়েছে ভারী বৃষ্টি। ঘন্টাখানেকের বৃষ্টির জেরে জলমগ্ন কামারহাটি (Kamarhati) পুরসভার একাধিক এলাকা। জল জমার কারণে এলাকায় তৈরি হয়েছে যানজট। কার্যত জল-যন্ত্রণায় ভুগছে এলাকার মানুষজন। মাঝে কয়েকদিনের বিরতি হলেও গত সপ্তাহে কলকাতা সহ উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েছিল। যার জেরে জল জমেছিল একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায়।

দেখুন ভিডিয়ো

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement