Haridevpur Gang Rape Case: হরিদেবপুরে গনধর্ষনের ঘটনায় গতকাল মধ্যরাতে গ্রেফতার মূল অভিযুক্ত দেবাংশু বিশ্বাস

Jail, Representational Image (Photo Credit: IANS)

হরিদেবপুরে গনধর্ষনের ঘটনায় গতকাল মধ্যরাতে গ্রেফতার মূল অভিযুক্ত দেবাংশু বিশ্বাস। পুলিশ সূত্রে জানা যায় গোপন সূত্রে খবর পেয়ে গতকাল মধ্যরাতে দেশপ্রিয় পার্ক  এলাকা থেকে দেবাংশু বিশ্বাস কে গ্রেফতার করে টালিগঞ্জ থানার  পুলিশ। ধৃতের বয়স ২৫ বছর,রিজেন্ট পার্ক থানা এলাকায় তার বাড়ি। এর আগেই জানা গেছিল শাসক দল ঘনিষ্ঠ ছিল দেবাংশু।

গন ধর্ষনের ঘটনার পর থেকে এই দেবাংশু গাঢাকা দেয়।উল্লেখ্য, গত পাঁচ ই সেপ্টেম্বর এক জন্মদিনের পার্টিতে নির্যাতীতা তরুনীকে আসতে বলা হয়। এরপর ঐ তরুনীকে গনধর্ষন করা হয়। এই ঘটনায় পুলিশ আগেই চন্দন নামে একজনকে গ্রেফতার করে।গতকাল মধ্য রাতে মূল অভিযুক্ত দেবাংশু বিশ্বাস কে পুলিশ গ্রেফতার করে। আজ আদালতে তোলা হবে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement