Lottery Scam: লটারি কেলেঙ্কারি মামলায় কলকাতা শহরে ইডি'র তল্লাশি
লটারির আর্থিক জালিয়াতি এবং কিছু প্রভাবশালী ব্যক্তিদের লটারির টিকিটের মাধ্যমে অর্থ পাচারের সঙ্গে জড়িত দুর্নীতির মামলার তদন্তে নেমেছে ইডি।
নয়াদিল্লি: লটারি কেলেঙ্কারির (Lottery Scam) অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) তল্লাশি অভিযান শুরু করেছে। ইডি লটারির আর্থিক জালিয়াতি এবং কিছু প্রভাবশালী ব্যক্তিদের লটারির টিকিটের মাধ্যমে অর্থ পাচারের সঙ্গে জড়িত দুর্নীতির মামলার তদন্ত করছে । আজ সকালে কলকাতা শহর ও শহরতলির বেশ কয়েকটি জায়গায় তল্লাশি শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দল। বিমানবন্দর সংলগ্ন মাইকেল নগরে লটারির টিকিট ছাপানোর কারখানাতেও অভিযান চালানো হয় বলে জানা গিয়েছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দক্ষিণ কলকাতার লেক মার্কেটের কাছে ২৬ কবি ভারতী সরণিতে একটি অভিজাত বহুতল ফ্ল্যাটেও অভিযান চালায়। দেখুন ভিডিও-
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Enforcement Directorate Raid: কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে শিলিগুড়ি শহরের নানা এলাকায় একযোগে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট
Indian Railway Tatkal Rule: তৎকাল টিকিটের জন্য রেলের নতুন নিয়ম ঘোষণা, ১ জুলাই থেকে আধার-ভিত্তিক ওটিপি প্রমাণ বাধ্যতামূলক
Kerala Shocker: মিথ্যে কথার জালে ফাঁসিয়ে বিয়ে, যুবকদের থেকে টাকাপয়সা লুট, গ্রেফতার মহিলা
Uttarakhand Shocker: আইনজীবী সেজে মিথ্যে প্রেমের জালে যুবকদের ফাঁসিয়ে টাকাপয়সা লুট, অবশেষে পুলিশের জালে প্রতারক অঙ্কিতা
Advertisement
Advertisement
Advertisement