West Medinipur: অপসারণের ২৪ ঘণ্টার মধ্যে পশ্চিম মেদিনীপুরের নতুন এসপি নিযুক্ত করল কমিশন, নয়া দায়িত্বে IPS কুলদীপ সুরেশ

নির্বাচন কমিশনের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, পশ্চিম মেদিনীপুরের নতুন পুলিশ সুপার হিসাবে সোনাওয়ানে কুলদীপ সুরেশকে নিযুক্ত করা হয়েছে।

Election commission of India (Photo Credits: X)

সোমবার রাজ্যে পঞ্চম দফার ভোটের মাঝেই পশ্চিম মেদিনীপুরের (West Medinipur) পুলিশ সুপারের পদ থেকে ধৃতিমান সরকারকে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। নির্বাচনের সঙ্গে যুক্ত নয় এমন পদে তাঁকে নিযুক্ত করার নির্দেশ দিয়েছিল কমিশন। ২৫ তারিখ, শনিবার পশ্চিম মেদিনীপুরে ভোট। তাই অপসারণের ২৪ ঘণ্টার মধ্যেই নতুন এসপি নিয়োগ হল জেলায়। পুলিশ সুপারের দায়িত্ব পেলেন আইপিএস কুলদীপ সুরেশ। মঙ্গলবার নির্বাচন কমিশনের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, পশ্চিম মেদিনীপুরের নতুন পুলিশ সুপার হিসাবে কুলদীপ সুরেশকে নিযুক্ত করা হয়েছে। উল্লেখ্য, পঞ্চম দফার ভোটের আগের দিনে পুরুলিয়ার এসপি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কেও সরিয়ে দেওয়ার নির্দেশ দেয় কমিশন। পুরুলিয়ার নতুন এসপি হয়েছেন আশিস মৌর্য।

পশ্চিম মেদিনীপুরের নতুন এসপি... 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement