Durga Puja 2023: দুর্গা পুজোয় কুমোরটুলির বিশেষ অবদানকে স্বীকৃতি দিতে ফিলাটেলিক কভার প্রকাশ ভারতীয় ডাক বিভাগের (দেখুন ভিডিও)

কলকাতার জিপিও তে আনুষ্ঠানিক ভাবে এই কভারের প্রকাশ করেন কলকাতা পোস্ট মাস্টার জেনারেল সঞ্জীব রঞ্জন।তিনি বলেন বছরের পর বছর ধরে এই বৃহৎ উৎসবের অংশীদার কুমোরটুলির প্রতিটা শিল্পী।

বাংলায় ঐতিহ্যবাহী পুজোর ধারক ও বাহক কুমোরটুলি। তাঁদের সেই বিশেষ অবদানকে দুর্গা পুজোর প্রাক্কালে স্বীকৃতি দিতে ফিলাটেলিক কভার প্রকাশ করল ভারতীয় ডাক বিভাগ। কলকাতার জিপিও তে আনুষ্ঠানিক ভাবে এই কভারের প্রকাশ করেন কলকাতা পোস্ট মাস্টার জেনারেল  সঞ্জীব রঞ্জন।তিনি বলেন বছরের পর বছর ধরে এই বৃহৎ উৎসবের অংশীদার কুমোরটুলির প্রতিটা শিল্পী। বংশানুক্রমে তাঁদের নিপুণ হাতে তারা মৃন্ময়ীকে চিন্ময়ী রূপ প্রদান করেন। তাঁদের এই প্রয়াস, কঠোর পরিশ্রম  কে সম্মান জানাতে ভারতীয় ডাক বিভাগ প্রকাশ করল ফিলাটেলিক কভার। দেখুন সেই ভিডিও-

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement