RG Kar Hospital Incident: আরজি করের ঘটনা নিয়ে চিকিৎসকদের সঙ্গে বৈঠক রাজ্যপাল সিভি আনন্দ বোসের

আরজি করের ঘটনার প্রতিবাদে শহরজুড়ে এখনও বিক্ষোভ অব্যাহত। বৃহস্পতিবার সন্ধ্যায় চিকিৎসক ও সমাজকর্মীদের সঙ্গে দেখা করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

আরজি করের (RG Kar Medical College and Hospital) ঘটনার প্রতিবাদে শহরজুড়ে এখনও বিক্ষোভ অব্যাহত। বৃহস্পতিবার সন্ধ্যায় চিকিৎসক ও সমাজকর্মীদের সঙ্গে দেখা করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপালের বাসভবনে তাঁদের সঙ্গে বেশ কয়েকঘন্টা ধরে আলোচনা করা হয়। বুধবার রাতে আরজি কর কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভকারীদের সঙ্গে সামিল হন তিনি। আলো নেভানো হয়েছিল রাজভবনে। জ্বলে উঠেছিল মোমবাতির আলো। তিন সপ্তাহ পার হয়ে গেলেও আরজি কর কাণ্ড নিয়ে এখনও উল্লেখযোগ্য কিছু করে উঠতে পারেনি সিবিআই। এই মামলায় না হলেও হাসপাতালে দুর্নীতিকাণ্ডে ইতিমধ্যেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা গ্রেফতার করেছে হাসপাতালের সুপার সন্দীপ ঘোষকে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement