Kolkata Metro: ঘূর্ণিঝড় রেমালের দাপটে রাতভর বৃষ্টি, জলে ডুবেছে পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন, বন্ধ গিরিশ পার্ক থেকে টলিগঞ্জ পর্যন্ত মেট্রো পরিষেবা
রাতভর বৃষ্টির জেরে সোমবার সকাল থেকে ব্যাহত হয়েছে মেট্রো পরিষেবা। পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন ডুবেছে কোমর অবধি জলে। মেট্রো ট্রাকে জল থৈথৈ করছে।
ঘূর্ণিঝড় 'রেমাল'এর (Cycolne Remal) দাপটে রবিবার রাত থেকে ভিজতে শুরু করেছে দক্ষিণবঙ্গ। সঙ্গে চলছে উত্তাল ঝোড়ো হাওয়া। সোমবারেও অব্যাহত ঝড়বৃষ্টি। রাতভর বৃষ্টির জেরে সোমবার সকাল থেকে ব্যাহত হয়েছে মেট্রো পরিষেবা। পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন ডুবেছে কোমর অবধি জলে। মেট্রো ট্রাকে জল থৈথৈ করছে। অবিরাম বৃষ্টির কারণে সোমবার সপ্তাহের প্রথম দিনে গিরিশ পার্ক থেকে টলিগঞ্জ পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ বলে জানা যাচ্ছে। মেট্রো পরিষেবা আংশিক বন্ধ থাকায় স্বাভাবিক ভাবেই নিত্যযাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়েছে। বৃষ্টি মাথায় কাজের উদ্দেশ্যে বেরিয়ে মেট্রো না মেলায় ধরতে হয়েছে অন্য পথ।
জলমগ্ন পার্ক স্ট্রিট মেট্রো...
গিরিশ পার্ক মেট্রো স্টেশনের বাইরের দৃশ্য...
Advertisement
সম্পর্কিত খবর
2026 FIFA Football World Cup: মেক্সিকো সিটিতে বিশ্বকাপ ২০২৬ শুরু হওয়ার এক বছর আগেই উদযাপন শুরু ফিফার (দেখুন ভিডিও)
Chhattisgarh: ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম দুই নকশাল নেতা, এখনও জারি তল্লাশি অভিযান
Delhi: ভেঙে গুড়িয়ে দেওয়া হল দিল্লিতে স্টেশন সংলগ্ন এলাকার বস্তি, মাথায় হাত বাসিন্দাদের, সমালোচনা বিরোধী শিবিরের
Greater Noida: গ্রেটার নয়ডাতে নির্মীয়মাণ দেওয়াল ভেঙে মৃত্যু দুই মহিলা সহ তিন শ্রমিকের, আহত দু’জন ভর্তি হা্সপাতালে
Advertisement
Advertisement
Advertisement