Cyclone Sitrang: ঘূর্ণিঝড়ের দাপটে কি পণ্ড হবে কালীপুজো? ঘনাচ্ছে আশঙ্কার মেঘ

Representative Image of Cyclone ( Photo Credits: Pixabay )

ফের নতুন করে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড়। ২৪ অক্টোবর আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় সিত্রাং। আন্দামান সাগর থেকে বঙ্গোপসাগরে সরে আসতে পারে নিম্নচাপ। শনিবার সাধারণ নিম্নচাপ থেকে সেটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে আগামী সোমবার সেটি স্থলভাগে আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা। ২৪ অক্টোবর বাংলাদেশ-ভারত সীমান্তে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়লে, তার প্রভাব রাজ্যের কোথায়, কীভাবে পড়বে, সে বিষয়ে স্পষ্টভাবে এখনও কিছু জানা যায়নি। তবে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই ২৪ পরগণার পাশাপাশি মেদিনীপুরেও বৃষ্টিপাত হবে বলে জানানো হয়েছে।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement