Mamata Banerjee Viral Video: শাড়ি পরে পোষ্য মিলোকে নিয়ে ট্রেডমিলে হাঁটছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন ভিডিয়ো
স্বাস্থ্য নিয়ে বরাবরই সচেতন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় (CM Mamata Banerjee)। রাজ্যের প্রশাসনিক প্রধানের মত গুরু দায়িত্ব সামলে সারাদিন কাজের চাপের মাঝেও তিনি হাঁটার অভ্যাস ছাড়েন না।
স্বাস্থ্য নিয়ে বরাবরই সচেতন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় (CM Mamata Banerjee)। রাজ্যের প্রশাসনিক প্রধানের মত গুরু দায়িত্ব সামলে সারাদিন কাজের চাপের মাঝেও তিনি হাঁটার অভ্যাস ছাড়েন না। বয়সকে শুধু সংখ্যায় বেঁধে রেখে মমতা এখনও শরীর সম্পর্কে যথেষ্ট সচেতন। দিদিকে এবার তাঁর পোষ্য কুকুর ছানা মিলোকে নিয়ে ট্রেডমিলে হাঁটতে দেখা গেল। সাদা শাড়ি পরেই পোষ্য কুকুরছানাকে দু হাতে জড়িয়ে ট্রেডমিলে হাঁটলেন মমতা। বাংলার মুখ্যমন্ত্রী নিজেই এই ভিডিয়ো তাঁর ইনস্টাগ্রামে শেয়ার করেছেন।
এই ভিডিয়োর ক্যাপশনে মমতা লিখেছেন, কোনও কোনও দিন আপনার অতিরিক্ত অনুপ্রেরণার প্রয়োজন হয়। মুখ্যমন্ত্রীর এমন ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আরও পড়ুন-কুড়মি নেতাদের সঙ্গে খালিস্তানিদের তুলনা, বঙ্গ রাজনীতিতে বিতর্ক বাড়ালেন তৃণমূল বিধায়ক অজিত মাইতি!
দেখুন ভিডিয়ো
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)