West Bengal Weather Forecast:ছুটির দিনে কেমন থাকবে বঙ্গের আবহাওয়া? কোন কোন জেলায় বৃষ্টি? জেনে নিন

দক্ষিণ-পশ্চিম মধ্যপ্রদেশ এবং সংলগ্ন এলাকায় অবস্থানকারী ঘূর্ণাবর্ত এখন দক্ষিণ-পশ্চিম উত্তরপ্রদেশ এবং সংলগ্ন এলাকায় রয়েছে। যার জেরেই দক্ষিণে জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে।

Photo Credit: X@ETVBharatWB

কলকাতাঃ পুজোর(Durga Pija 2024) আগে রোদ ঝলমলে আকাশ(Sky)। শনিবার থেকেই মেঘলা আকাশ কাটিয়ে রোদের উঁকি বঙ্গ আকাশে। ধীরে-ধীরে পরিস্কার হচ্ছে আকাশ। আজ, রবিবার(Sunday) সকাল থেকেও চারিদিকে ঝলমল করছে রোদ। লক্ষ্মীপুজো পর্যন্ত রাজ্যে(State) বৃষ্টির(Rain) সম্ভাবনা থাকলেও ২৯ এবং ৩০ সেপ্টেম্বর, অর্থাৎ রবি ও সোমবার সেই অর্থে বৃষ্টির সম্ভাবনা নেই বঙ্গে। যদিও দক্ষিণবঙ্গের কিছু জেলায় দু-এক পশলা বৃষ্টি হলেও হতে পারে, এমনটাই আবহাওয়া দফতর সূত্রে খবর। ৩০ সেপ্টেম্বর উত্তরবঙ্গের কোথাও-কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মধ্যপ্রদেশ এবং সংলগ্ন এলাকায় অবস্থানকারী ঘূর্ণাবর্ত এখন দক্ষিণ-পশ্চিম উত্তরপ্রদেশ এবং সংলগ্ন এলাকায় রয়েছে। যার জেরেই দক্ষিণে জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে।

ছুটির দিনে কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement