Kanchrapara Blast: ভর দুপুরে কাঁচরাপাড়ায় বিস্ফোরণ, গুরুতর আহত ২

দোকানঘর লক্ষ্য করে বোমা ছোঁড়ে দুষ্কৃতীরা। যার জেরে আগুন লেগে যায় দোকানে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন ২ জন। তাঁদের উদ্ধার করে কল্যাণীর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রতীকী ছবি (Photo Credit: PTI)

Kanchrapara Blast: রবিবার দুপুরে আচমকা বিস্ফোরণ কাঁচরাপাড়ায়। দোকানঘর লক্ষ্য করে বোমা ছোঁড়ে দুষ্কৃতীরা। যার জেরে আগুন লেগে যায় দোকানে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল বাহিনী। ঘটনায় গুরুতর আহত হয়েছেন ২ জন। তাঁদের উদ্ধার করে কল্যাণীর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাঁচরাপাড়া (Kanchrapara) ৭ নম্বর ওয়ার্ডের সুবোধ রায় সরণি এলাকায় গান্ধী প্রাথমিক বিদ্যালয়ের পাশেই ওই দোকানঘরে বোমা হামলা হয়েছে। ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ঘটনা প্রসঙ্গে ৭ নং ওয়ার্ড কাউন্সিলর সর্মিষ্ঠা মজুমদার জানান, 'খুবই দুঃখজনক ঘটনা। খবর পাওয়া মাত্রই হাসপাতালে গিয়েছি। কেন এমনটা ঘটল এখনও জানা যায়নি। তবে দোষীদের শাস্তি দেওয়া হবে'।

কাঁচরাপাড়ায় বিস্ফোরণ... 

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement