Body Of A Man Recovered From A Lodge: বড়বাজারের গেস্ট হাউস থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ, মৃত ব্যক্তি মালবাজার থানার বাটাই গোলবাজারের বাসিন্দা

প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

বড়বাজারের একটি লজ থেকে আজ সকাল প্রায় পৌনে ছটা নাগাদ এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করল বড়বাজার থানার পুলিশ।জানা গেছে, মৃতের নাম পবনকুমার দাস। মঙ্গলবার কলকাতায় এসে এই লজে এসে উঠেছিলেন পবনকুমার। যে ঘরে পবনকুমার এসেছিলেন সেখানে তিন চারজনের থাকা জায়গা আছে। রাতে ঐ ঘরে আরো তিন চারজন ছিলো।

জলপাইগুড়ির বাসিন্দা পবনের পরিবাকে পুলিশ খবর দিয়েছে, আসার জন্যে। এদিকে হোটেলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। জানা যাচ্ছে পবন জলপাইগুড়ির মালবাজার থানার বটাই গোলবাজারের থাকলেও আদতে বিহারের বাসিন্দা। ইতিমধ্য়েই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। কীভাবে মৃত্যু হল ওই ব্যক্তির? খুন নাকি দুর্ঘটনা? জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে লজে ওই ব্যক্তির সঙ্গে একই ঘরে থাকা অন্যান্যদের।

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement