Smart Meter: বাড়িতে স্মার্ট মিটার বসানো স্থগিত, জনস্বার্থে সিদ্ধান্ত রাজ্য সরকারের

স্মার্ট মিটারের লক্ষ্য বিদ্যুৎ ব্যবস্থার ডিজিটালাইজেশন, বিদ্যুৎ চুরি রোধ এবং বিলিং প্রক্রিয়ায় স্বচ্ছতা আনা।

Smart Meter (Photo Credit: Pixabay)

কলকাতা: গ্রাহকদের ব্যাপক অভিযোগ এবং প্রতিবাদের কারণে রাজ্য সরকার আবাসিক স্মার্ট মিটার (Smart Meter) স্থাপনের কাজ স্থগিত করেছে। পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকারের ‘রিভ্যাম রিডিস্ট্রিবিউশন সেক্টর স্কিম’-এর অধীনে ২০২১ সালের ৯ জুলাই থেকে স্মার্ট মিটার স্থাপনের কাজ শুরু হয়। এর লক্ষ্য বিদ্যুৎ ব্যবস্থার ডিজিটালাইজেশন, বিদ্যুৎ চুরি রোধ এবং বিলিং প্রক্রিয়ায় স্বচ্ছতা আনা। আরও পড়ুন: AC Temperature: গরমের হাত থেকে বাঁচতে আর ইচ্ছেমতো এসি চালাচ্ছেন? সুখের দিন শেষ, এবার এসির তাপমাত্রার উপর রাশ টানতে চলেছে কেন্দ্র

গ্রাহকদের অভিযোগ, স্মার্ট মিটারে বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বেশি আসছে, জোরপূর্বক মিটার স্থাপন করা হচ্ছে এবং প্রিপেইড সিস্টেমে রিচার্জের ঝামেলা রয়েছে। কিছু ক্ষেত্রে মিটারের প্রযুক্তিগত ত্রুটি এবং রক্ষণাবেক্ষণের সমস্যাও উঠে এসেছে।

বাড়িতে স্মার্ট মিটার বসানো স্থগিত

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement