Sukanta Majumdar: মুর্শিদাবাদে হিংসা নিয়ে রাজ্যপালকে চিঠি সুকান্ত মজুমদারের

মুর্শিদাবাদের হিংসা নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাজ্যপাল সিভি আনন্দ বোস-কে চিঠি লিখলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।

Sukanta Majumdar (Photo Credit: IANS/Twitter)

মুর্শিদাবাদের হিংসা নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাজ্যপাল সিভি আনন্দ বোস-কে চিঠি লিখলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। হিংসার আতঙ্কে পালিয়ে এসে মালদহে ভাগরথী নদীর ধারে কিছু পরিবারের সদস্যরা আশ্রয় নিয়েছেন। সেই বিষয় নিয়েও দৃষ্টি আকর্ষণ করেছেন বালুরঘাটের সাংসদ-মন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি। মুর্শিদাবাদের হিংসার বিষয়ে রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করে কিছু বিষয় নিশ্চিত করার দাবি জানান। রাজ্যপালকে দেওয়া চিঠিতে সুকান্ত লেখেন, ১) এলাকায় দ্রুত শান্তি ফেরানোর জন্য রাজ্য প্রশাসন ও কেন্দ্রীয় বাহিনীর সমন্বয় সাধন, ২) ঘরছাড়াদের দ্রুত ঘরে ফিরিয়ে আনা এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা, ৩) এই জঘন্য অপরাধ, হিংসায় অপরাধীদের খুঁজতে বিচারবিভাগীয় তদন্ত। বাংলায় বৈচিত্রের মধ্যে ঐক্যের কথাও বলেন সুকান্ত।

রাজ্যপালকে চিঠি সুকান্ত মজুমদারের

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement