Anant-Radhika's Wedding: অনন্ত-রাধিকার বিয়ের জন্য মুম্বইতে উড়ে গেলেন মুখ্যমন্ত্রী, রাজনৈতিক আলাপ হবে উদ্ভব, শরদ পাওয়ারদের সঙ্গে

Anant Ambani, Radhika Merchant, CM Mamata Banerjee.jpg (Photo Credit: ANI/ Instagram)

অনন্ত আম্বানি, রাধিকা মার্চেন্টের বিয়েতে (Anant-Radhika's Wedding) অতিথি হিসেবে হাজির হতে মুম্বইতে উড়ে গেলেন মমতা বন্দ্য়োপাধ্যায়(Mamata Banerjee)। বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় জানান, মুকেশ আম্বানির (Mukesh Ambani) পুত্রের বিয়ের অনুষ্ঠানে যেতে তিনি মুম্বইতে (Mumbai)  উড়ে যাচ্ছেন। শুক্রবার উদ্ভব ঠাকরের সঙ্গে তাঁর সাক্ষাতের কথা বলেও জানান মুখ্যমন্ত্রী। সেখানে শরদ পাওয়ারের সঙ্গেও দেখা হবে। লোকসভা নির্বাচনের পর রাজনৈতিক আলোচনার জন্য উদ্ভব ঠাকরে এবং শরদ পাওয়ারের সঙ্গে তিনি দেখা করবেন বলেও জানান মুখ্যমন্ত্রী। মমতার কথায়, অখিলেশ যাদবও মুম্বইতে থাকতে পারেন। ফলে তাঁর সঙ্গেও বাংলার মুখ্যমন্ত্রীর দেখা হতে পারে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: Anant-Radhika's Wedding: অনন্ত আম্বানি, রাধিকা মার্চেন্টের বিয়েতে থাকতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, থাকবেন ব্রিটেনের ২ প্রাক্তন PM-ও

দেখুন কী বললেন মমতা...

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement