Alipurduar: রেললাইন পারাপারের সময়ে আচমকা চলে আসে মালগাড়ি, আলিপুরদুয়ারে মৃত্যু শাবক সহ ৩ হাতির

সোমবার সকালে রাজাভাতখাওয়া এলাকা দিয়ে আলিপুরদুয়ার থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল একটি মালগাড়ি। আর সেই সময়ে রেললাইন পারাপার করছিল একদল হাতি। আচমকাই ট্রেন চলে আসে তাদের সামনে।

Photo Credits: Twitter@susantananda3

আলিপুরদুয়ার (Alipurduar) জেলার রাজাভাতখাওয়া জঙ্গলে মালগাড়ির ধাক্কায় প্রাণ গিয়েছে ৩ হাতির। আজ সোমবার সকালে রাজাভাতখাওয়া এলাকা দিয়ে আলিপুরদুয়ার থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল একটি মালগাড়ি। আর সেই সময়ে রেললাইন পারাপার করছিল একদল হাতি। আচমকাই ট্রেন চলে আসে তাদের সামনে। মালগাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে শাবক সহ ৩ হাতির। খবর পাওয়া মাত্রই রেল এবং রাজ্য বন বিভাগের আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। ঘটনার জেরে আপাতত ট্রেন চলালন বন্ধ।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement