Sandeshkhali: সন্দেশখালিতে জাতীয় আদিবাসী কমিশনের প্রতিনিধি দল
রাত্রিবাসের পর রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার সন্দেশখালি থেকে বেরোতেই চলে এল জাতীয় আদিবাসী কমিশনের প্রতিনিধি দল। চেয়ারম্যান অনন্ত নায়েকের নেতৃত্বে এই প্রতিনিধি দল গ্রাউন্ড জিরো থেকে সন্দেশখালির বিষয়টি খতিয়ে দেখবে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, সন্দেশখালির এক আদিবাসী মহিলা ও এক আইনজীবীর থেকে অভিযোগ পেয়েছে, সেই বিষয়টি খতিয়ে দেখতেই তাঁরা এসেছেন। এই নিয়ে গত বুধবার রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিক এবং ডিজিপি রাজীব কুমারের কাছে রিপোর্ট তলব করেছে। আগামী তিনদিনের মধ্যে রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছে কমিশন। জানা গিয়েছে, অভিযোগের বাস্তবতা খতিয়ে দেখার পাশাপাশি অভিযোগকারীর সঙ্গে আজ দেখাও করবেন কমিশনের আধিকারিকরা। প্রসঙ্গত, জাতীয় মহিলা কমিশন, জাতীয় তফশিলি কমিশন এর আগে সন্দেশখালি পরিদর্শন করে গিয়েছেন।
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)