Howrah Fire: হাওড়ায় কাপড়ের গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকল বাহিনী, দেখুন ভিডিয়ো
ভরসন্ধ্যেবেলায় হাওড়ার বাঁকড়ায় ভয়াবহ আগুন। জানা যাচ্ছে, একটি কাপড়ের গুদামে ঘটনাটি ঘটেছে। খবর পেয়েই ঘটনাস্থলে এসেছে স্থানীয় পুলিশ ও দমকল বাহিনী।
ভরসন্ধ্যেবেলায় হাওড়ার বাঁকড়ায় (Bankra) ভয়াবহ আগুন। জানা যাচ্ছে, একটি কাপড়ের মার্কেটের মধ্যে থাকা একটি গুদামে ঘটনাটি ঘটেছে। খবর পেয়েই ঘটনাস্থলে এসেছে স্থানীয় পুলিশ ও দমকল বাহিনী। পাঁচটি দমকলের গাড়ি আপাতত আগুন নেভানোর কাজ করছে। তবে গুদামে দাহ্য পদার্থের পরিমাণ এতটাই বেশি রয়েছে যে আগুন এখনও নিযন্ত্রণে আসেনি। সেই সঙ্গে মার্কেটের বিভিন্ন প্রান্তেও ছড়িয়ে পড়ে আগুন। এক ব্যবসায়ী জানিয়েছেন, গোডাউনে কাপড় ঠাসা ছিল, ফলে আচমকাই এই ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন তিনি। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, শট সার্কিটের কারণেই ঘটনাটি ঘটেছে। যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে সঠিক কারণ বোঝা যাবে বলে দাবি দমকল আধিকারিকদের। তবে ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।
দেখুন ভিডিয়ো
Advertisement
সম্পর্কিত খবর
Srinagar School Incident: শিক্ষকদের মারের চোটে বমি করে অচেতন তৃতীয় শ্রেণির পড়ুয়া, কাঠগড়ায় স্কুল কর্তৃপক্ষ
Maheshtala: মহেশতলার ঘটনার সঙ্গে রাজ্যের আইন-শৃঙ্খলার কোনও সম্পর্ক নেই, মন্তব্য তৃণমূল নেতা কুণাল ঘোষের
AC Temperature: গরমের হাত থেকে বাঁচতে আর ইচ্ছেমতো এসি চালাচ্ছেন? সুখের দিন শেষ, এবার এসির তাপমাত্রার উপর রাশ টানতে চলেছে কেন্দ্র
Tesla Shares: ট্রাম্প-মাস্ক প্রকাশ্যে কাদা ছোড়াছুড়িতে একদিনে টেসলার ক্ষতি ১৫০ বিলিয়ন ডলার
Advertisement
Advertisement
Advertisement