NISAR: নিসার মিশনের কমিশনিং প্রক্রিয়া শুরু হয়েছে, ৯০ দিনের পর্যায়টি কেন গুরুত্বপূর্ণ জেনে নিন
নিসার মিশনের ৯০ দিনের কমিশনিং পর্যায়টি উপগ্রহটির কার্যক্ষমতা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ ধাপ।
নয়াদিল্লি: নিসার (NISAR) মিশন, যুক্তরাষ্ট্রের নাসা এবং ভারতের ইসরোর যৌথ উদ্যোগে তৈরি উপগ্রহ ৩০ জুলাই শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে সফলভাবে উৎক্ষেপণ করেছে। উৎক্ষেপণের পর এটি ৯০ দিনের কমিশনিং পর্যায়ে (Commissioning Phase) প্রবেশ করেছে। এই ৯০ দিনের সময়কালে নিসারের ডুয়েল ব্যান্ড রাডার (এল-ব্যান্ড এবং এস-ব্যান্ড) সহ অন্যান্য যন্ত্রাংশ ক্রমাঙ্কন (ক্যালিব্রেশন) ও পরীক্ষা করা হবে।
উপগ্রহের তথ্য পাঠানো ও গ্রহণের সিস্টেম পরীক্ষা করা হবে, যাতে বিজ্ঞানীদের কাছে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য পৌঁছায়। উপগ্রহটি প্রতি ৯৭ মিনিটে পৃথিবীকে প্রদক্ষিণ করবে এবং ৯০ ডিগ্রি কৌণিক অবস্থানে দুই মেরুর কাছাকাছি থেকে ঘুরবে। আরও পড়ুন: AI Powered Exoskeleton: জাপানে এসে গেল AI হাত, পরলেই বাড়বে টাইপিংয়ের গতি, নিখুঁত হবে পিয়ানোর সুর
নিসার মিশনের ৯০ দিনের কমিশনিং পর্যায়টি উপগ্রহটির কার্যক্ষমতা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ ধাপ। এই পর্যায় সম্পন্ন হলে, নিসার পৃথিবীর ভূ-পৃষ্ঠ ও জলবায়ু পর্যবেক্ষণে বিপ্লব ঘটাবে, এটি প্রাকৃতিক দুর্যোগ প্রশমন ও পরিবেশ গবেষণায় অভূতপূর্ব অবদান রাখবে।