Vistara Flight Wi-Fi: মাঝ আকাশে মিলবে ইন্টারনেট পরিষেবা, সম্পূর্ণ বিনামূল্যে!
প্রথমবার ভারতীয় বিমানে বিনামূল্যে ওয়াই-ফাই পরিষেবা দেবে টাটা গ্রুপের বিমান সংস্থা ভিস্তারা।
নয়াদিল্লি: আপনি বিমানে ওড়ার সময় আপনার মোবাইল এবং ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়ে যায়। পৃথিবী থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে আপনার ফোন চলে যায় ‘ফ্লাইট মোডে’। কিন্তু এখন আপনি মাঝ আকাশে বিমানে বসে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন এবং তাও সম্পূর্ণ বিনামূল্যে। টাটা গ্রুপের বিমান সংস্থা ভিস্তারা এয়ারলাইন্স (Vistara) আন্তর্জাতিক ফ্লাইটে বিনামূল্যে ওয়াই-ফাই সুবিধা দেওয়ার কথা ঘোষণা করেছে।
আপনি কতক্ষণ ফ্রি ওয়াই-ফাই ব্যবহার করতে পারবেন?
তথ্য অনুসারে, ফ্লাইটে যাত্রীরা ২০ মিনিটের জন্য বিনামূল্যে ওয়াই-ফাই সুবিধা পাবেন। এয়ারলাইনটি একটি বিবৃতি জারি করে বলেছে যে ২০ মিনিট বিনামূল্যের ওয়াই-ফাই সুবিধা দেওয়া হবে।আরও বেশি সময় ওয়াই-ফাই (Wi-Fi) ব্যবহার করতে ভারতীয় ক্রেডিট এবং ডেবিট কার্ডের মাধ্যমে প্ল্যানগুলি কিনতে হবে৷ ভিস্তারা এয়ারলাইন্সটিই আন্তর্জাতিক ফ্লাইটে বিনামূল্যে সুবিধা প্রদানকারী প্রথম ভারতীয় বিমান সংস্থা।
দেখুন