Amazon Layoffs: বছরের শুরুতেই দুঃসংবাদ, ফের কর্মী ছাঁটাই অ্যামাজনে

Amazon, Representational Image (Photo Credit: File Photo)

ফের ছাঁটাই শুরু করল অ্যামাজন (Amazon Layoffs)। বেশ কিছু কর্মীকে এবার ফের ই-কমার্স সংস্থা থেকে ছাঁটাই করা হচ্ছে বলে খবর। মেটা, মাইক্রোসফটের পর এবং এবার ই-কমার্স জায়েন্ট অ্যামাজন কর্মী ছাঁটাই পর্ব শুরু করেছে বছরের শুরুতেই। ইমেলের মাধ্যমে ছাঁটাইয়ের খবর কর্মীদের কাছে পৌঁছে দিয়েছে এই বৃহত্তম ই-কমার্স সংস্থা। বছরের শুরুতেই ফের নতুন করে কর্মী ছাঁটাইয়ের খবরে, অ্যামাজনের কর্মীদের মাঝে আতঙ্ক ছড়িয়েছে। এই ছাঁটাই সংস্থার কমিউনিকেশন টিমে করা হবে বলে জানা যাচ্ছে। তবে কোন দেশ থেকে কত কর্মী ছাটবে অ্যামাজন, সে বিষয়ে এখনও কোনও তথ্য জানা যায়নি। প্রসঙ্গত ২০২২ সালে অ্যামাজন বহু কর্মীকে সংস্থা থেকে ছাঁটাই করে। ২০২২ সালে প্রায় ২৭ হাজার কর্মীর চাকরি যায় অ্যমাজন থেকে। বলা হয়, ২০২২ সালে সবেচেয় বেশি কর্মী ছাঁটাই করে অযামাজন বিশ্ব জুড়ে।

বছরের শুরুতেই কর্মী ছাঁটাই করছে অ্যামাজন...

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement