Yashasvi Jaiswal: ক্যারিবিয়ানদের বিরুদ্ধে প্রথম টেস্টেই অভিষেক যশস্বী জয়সওয়ালের
আগামী বুধবার থেকে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে প্রথম টেস্টে খেলতে নামছে টিম ইন্ডিয়া।
আগামী বুধবার থেকে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে প্রথম টেস্টে খেলতে নামছে টিম ইন্ডিয়া। ডোমিনিকার উইন্ডসোর পার্কে শুরু হতে চলা টেস্টে ভারতীয় দলের জার্সিতে অভিষেক হওয়া নিশ্চিত যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)-এর। চেতেশ্বর পূজারার জায়গায় যশস্বীকে তিন নম্বরে ব্যাট করতে দেখা যাবে। ওয়েস্ট ইন্ডিজে নেমে প্রথম ওয়ার্ম আপ ম্যাচে দারুণ খেলেন যশস্বী। আইপিএল, রঞ্জি সহ ঘরোয়া ক্রিকেটে চমকপ্রদ পারফরম্যান্স করে প্রথমবার জাতীয় দলের দরজা খোলেন উত্তরপ্রদেশের দরিদ্র পরিবার থেকে উঠে আসা যশস্বী।
রোহিতের সঙ্গে প্রস্তুতি ম্যাচ ওপেন করেছিলেন মুম্বই তথা রাজস্থান রয়্যালসের তারকা ব্যাটার। তবে প্রথম টেস্টে রোহিতের সঙ্গে ওপেন করবেন শুবমন গিল। তিনে নামবেন যশস্বী। চারে কোহলি, তারপর রাহানে, কেএস ভরত বা ইশান কিষাণ, জাদেজা।
দেখুন টুইট
Advertisement
সম্পর্কিত খবর
Gold Price Today: মঙ্গলে অপেক্ষাকৃত সস্তা সোনা, জেনে নিন আজ কিনলে কতটা সাশ্রয় হবে
Jalpaiguri ATM Robbery: ফিল্মি কায়দায় পর পর এটিএম লুট, ভিনরাজ্য থেকে এসে ৫৫ লক্ষ টাকা চুরি, পুলিশের জালে ৩ দুষ্কৃতি
Air India Plane Crash: আমেদাবাদ বিমান দুর্ঘটনায় নিহত ক্যাপ্টেন সুমিতের দেহ পৌঁছল বাড়িতে, চোখের জলে ছেলেকে চিরবিদায় জানালেন বৃদ্ধ বাবা
Air India Plane Crash Victims Identified: আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় ১৩২ জনের দেহ শনাক্ত, জানালেন স্বাস্থ্যমন্ত্রী রুশিকেশ প্যাটেল
Advertisement
Advertisement