Wimbledon 2025: উইম্বলডন টেনিসে পুরুষদের সিঙ্গলসের প্রথম রাউন্ডে জয় বিশ্বের এক নম্বর জানিত সিনারের, মুলারকে হারিয়ে জয় জোকোভিচের

Sinner defeats Luca Nardi (Photo Credit: X@TheTennisLetter)

উইম্বলডন টেনিসে পুরুষদের সিঙ্গলসে, প্রথম রাউন্ডে বিশ্বের এক নম্বর জানিত সিনার, ইতালির লুকা নার্ডি (Sinner defeats Luca Nardi)কে হারিয়ে দিয়েছেন। অন্যদিকে ২৪ বার গ্র্যান্ড স্লাম বিজেতা নোভাক জোকোভিচ, অষ্টমবার উইম্বলডন খেতাব জয়ের দৌড়ে প্রথম রাউন্ডেই ফ্রান্সের আলেকজান্ডার মুলার-কে পরাজিত করেছেন। এদিকে, ফ্রান্সের আর্থার রিন্ডার-কে তৃতীয় বাছাই আলেকজান্ডার জেভারেভ-কে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। অন্যম্যাচে, পঞ্চম বাছাই আমেরিকার টেইলার ট্রিট্‌স জিওভানি মেপেৎসি পেরিকার্ডকে হারিয়ে দিয়েছেন।

 

মহিলাদের সিঙ্গলসে বিশ্বের দু-নম্বর বাছাই কোকোগভ, প্রথম রাউন্ডেই ডায়ানা ইয়াস্ট্রেনস্কা-র কাছে পরাজিত হয়েছেন। গতবারের চ্যাম্পিয়ান চেক প্রকাতন্ত্রের বারবোরা ট্রেজিকোভা হারিয়ে দিয়েছেন, ফিলিপিন্সের আলেকজান্দ্রা ইয়েলা-কে।

পুরুষদের ডাবলসের আজ ভারতের রোহন বোপান্না, ইউকি ভামরি, শ্রীরাম বালাজি ও ঋত্বিক চৌধুরী খেলতে নামবেন।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement