West Indies Beat India: টি২০-র ফার্স্ট বয়ের পরপর দু ম্যাচে হার, পাঁচ ম্যাচের সিরিজে ২-০ তে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ

রবিবার প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন হার্দিক। কিন্তু তাঁর দল মাত্র ১৫২ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে ৭ বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ক্যারিবিয়ান ব্রিগেড।

India Loss 2ndT20 Photo Credit: Twitter@BCCI

টি-টোয়েন্টি ক্রিকেটের এক নম্বর দলকে পরপর দুটি ম্যাচে পর্যুদস্ত করল ওয়েস্ট ইন্ডিজ।প্রথম ম্যাচে রান তাড়া করতে গিয়ে হারের পর রবিবার(৬ অগস্ট) প্রথমে ব্যাট করেই হারের মুখ দেখল  ভারত। রবিবার প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন হার্দিক। কিন্তু তাঁর দল মাত্র ১৫২ রান তোলে। তাও তিলক বর্মার অর্ধশতরানের সৌজন্যে ভদ্রস্থ অবস্থায় পৌছায় ভারতের রান। জবাবে  ব্যাট করতে নেমে ৭ বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ক্যারিবিয়ান ব্রিগেড। মেজর ক্রিকেট লিগ থেকে ফর্মে আছেন নিকোলাস পুরান, তাঁর ২৯ বলে ঝোড়ো অর্ধ শতরান ওয়েস্ট ইন্ডিজের জেতার রাস্তা আরও সুগম করে দেয়। স্বাভাবিক ভাবে ম্যাচ সেরা হয়েছেন নিকোলাস পুরান।

গত ম্যাচে ১৫০ রান তাড়া করে হেরেছিল ভারত।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement