Water Sports, Khelo India Youth Games: খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমসে জলক্রীড়ায় প্রথম চারটি সোনা জিতল আয়োজক মধ্যপ্রদেশ

মধ্যপ্রদেশের নীতিন ভার্মা, দেবেন্দ্র সিং, নীরজ ভার্মা জলক্রীড়া ক্যানোয়িং এবং কায়াকিং-এ চারটি সোনা জিতে ইতিহাস গড়েছে।

Gold Medal in Water Sports (Photo Credit: ANI/ Twitter)

বুধবার ভোপালে অনুষ্ঠিত খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস (Khelo India Youth Games) -এ জলক্রীড়া ক্যানোয়িং (Canoeing) এবং কায়াকিং-এ (Kayaking) চারটি সোনা জিতে ইতিহাস গড়েছে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের নীতিন ভার্মা (Nitin Verma) প্রথমবারের মতো জলক্রীড়ায় সোনা জিতে রাজ্যকে প্রথম পদক এনে দিয়েছেন। কেয়াকিং-এর কে-১ ১০০০ মিটার (K-1 1000m) ইভেন্টে সোনা জিতলেন নীতিন। এরপর মধ্যপ্রদেশের দেবেন্দ্র সিং (Devender Singh) এবং নীরজ ভার্মা (Neeraj Verma) ক্যানোয়িং-এর (Canoeing) সি-২ ১০০০ মিটার (C-2 1000m) ইভেন্টে সোনা জিতেছেন। নীরজ ভার্মা ক্যানোয়িং সি-১ ১০০০ মিটার (C-1 1000m) ইভেন্টেও সোনা জিতেছেন।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement