Virat Kohli: এবার কোহলির ৩০০র নজির, হাততালিতে ফেটে পড়ল গোটা স্টেডিয়াে

আইপিএলে সবচেয়ে বেশী ছক্কা হাঁকানোর রেকর্ডটি আছে ক্রিস গেইলের দখলে (৩৫৭টি

Virat Kohli. (Photo Credits: X)

একটি দলের হয়ে প্রথম ক্রিকেটার হিসেবে একটি দলের হয়ে ৩০০টি ছক্কা হাঁকানোর মাইলস্টোন গড়লেন বিরাট কোহলি (Virat Kohli)। শনিবার সন্ধ্যায় বেঙ্গালুরুতে এমএস ধোনির চেন্নাইয়ের বিরুদ্ধে ঝড় তোলেন কোহলি। আরসিবি-র ব্রিটিশ ওপেনার জ্যাকব বেথেলের সঙ্গে ওপেন করতে নেমে ৩৩ বলে ৬২ রানের বিস্ফোরক ইনিংস খেললেন কোহলি। আরসিবি-র বিরাট রাজা এদিন হাঁকালেন পাঁচটি ওভার বাউন্ডারি। সেই সুবাদে আরসিবি-র জার্সিতে ৩০০টি-রও বেশী ছক্কা হাঁকানো হয়ে গেল কোহলির। একই দলের জার্সিতে এতগুলো ওভার বাউন্ডারি মারার নজির কারও নেই। কোহলি আরসিবি-র জার্সিতে আইপিএল ও চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ মিলিয়ে এতগুলো ছক্কা মেরেছেন। শুধুমাত্র আইপিএলে কোহলি হাঁকিয়ে মোট ২৮৫টি ওভার বাউন্ডারি।

প্রসঙ্গত, আইপিএলে সবচেয়ে বেশী ছক্কা হাঁকানোর রেকর্ডটি আছে ক্রিস গেইলের দখলে (৩৫৭টি)। তবে বিরাটের মত একটি দলের হয়ে নয়, কলকাতা, বেঙ্গালুরু ও পঞ্জাবের জার্সি মিলিয়ে আইপিএলে এতগুলো ছক্কা হাঁকিয়ে ছিলেন গেইল।

কোহলির তিন শতাধিক ওভার বাউন্ডারির রেকর্ড

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement