Viral Video: 'হামারা ভাবি ক্যায়সি হো!' বাউন্ডারি লাইনের ধারে শুভমনকে প্রশ্ন দর্শকদের (দেখুন ভিডিও)
এমএস ধোনির চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসকে হারিয়ে আই পি এল (IPL 2023)অভিযান শুরু করেছে গতবারের চ্যাম্পিয়ন হার্দিক পাণ্ডিয়ার গুজরাত টাইটান্স। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টস হেরে ধোনিরা প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৭৮ রান তুলেছিলেন। চার বল বাকি থাকতে পাঁচ উইকেটে ম্যাচ বার করে নেয় হার্দিকের গুজরাত।ফের একবার ব্যাট হাতে নিজের জাত চিনিয়েছেন হার্দিক টিমের ওপেনার শুভমান। ৩৬ বলে ৬৩ রান করেছেন তিনি। তবে শান্তি নেই শুভমনের(Shubman Gill), ফিল্ডিং করার সময় বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে আবারও তাঁর সঙ্গে শচিন (Sachin Tendulkar) কন্যা সারার (Sara Tendulkar)সম্পর্ক নিয়ে ভক্তরা মজা করতে ছাড়ল না। 'হামারা ভাবি ক্যায়সি হো, সারা ভাবি জ্যায়সি হো' বলে প্রবল আওয়াজ তোলেন তারা । আর সেই ভিডিও সামনে আসতেই তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
Advertisement
সম্পর্কিত খবর
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Israel- Iran Conflict: ইরানে বসবাসকারী ভারতীয়দের উদ্দেশ্যে নির্দেশিকা জারি করল ভারতীয় দূতাবাস
Indian Air Force: পাঠানকোটে জরুরি অবতরণ বায়ুসেনার চপারের, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পাইলট
Indian Railway Tatkal Rule: তৎকাল টিকিটের জন্য রেলের নতুন নিয়ম ঘোষণা, ১ জুলাই থেকে আধার-ভিত্তিক ওটিপি প্রমাণ বাধ্যতামূলক
Advertisement
Advertisement
Advertisement