Novak Djokovic: চারে চারের চাঁদমারিতে চোখ নোভাক জকোভিচের

একেবারে ইতিহাসের মুখে দাঁড়িয়ে নোভাক জকোভিচ। বছরের চারটে গ্র্যান্ডস্লাম জয়ের বিরল রেকর্ড গড়তে ইউএস ওপেন শুরুর আগে জোর প্র্যাকটিশে নেমে পড়লেন সার্বিয়ান মহাতারকা।

টেনিস তারকা নোভাক জোকোভিচ (Photo Credits: Getty Images)

একেবারে ইতিহাসের মুখে দাঁড়িয়ে নোভাক জকোভিচ (Novak Djokovic)। বছরের চারটে গ্র্যান্ডস্লাম জয়ের বিরল রেকর্ড গড়তে ইউএস ওপেন শুরুর আগে জোর প্র্যাকটিশে নেমে পড়লেন সার্বিয়ান মহাতারকা। অস্ট্রেলিয়ান ওপেন, ফরাসি ওপেন, উইম্বলডনের পর আজ, সোমবার থেকে ফ্লাশিং মিডোয় শুরু হতে চলা ইউএস ওপেনে চ্যাম্পিয়ন হলে জকোভিচ গোল্ডেন স্লাম জেতার পাশাপাশি ফেডেরার-নাদালকে টপকে ২১টি গ্র্যান্ডস্লাম খেতাব জয়ের ইতিহাস গড়বেন। টোকিও অলিম্পিকে সেমিফাইনালে উঠলেও পদকদীন থাকেন জোকার।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement