US Open 2025 Badminton Tournament: ইউএস ওপেন ব্যাডমিন্টনে কিডাম্বি শ্রীকান্তের নেতৃত্বে আজ যাত্রা শুরু ভারতের
বিশ্বের প্রাক্তন ১ নম্বর কিদম্বি শ্রীকান্ত আজ থেকে আইওয়ায় শুরু হতে যাওয়া ইউএস ওপেন ২০২৫ ব্যাডমিন্টন টুর্নামেন্টে ( US Open 2025 Badminton Tournament) ভারতের অভিযানের নেতৃত্বদেবেন। অষ্টম বাছাই শ্রীকান্ত প্রথম রাউন্ডে বিশ্ব র্যাঙ্কিং এ ৭৭-নম্বর ইংল্যান্ডের হ্যারি হুয়াং-এর মুখোমুখি হবেন। পুরুষ সিঙ্গলেসে বিশ্ব র্যাঙ্কিংএ ৩৪ নম্বর আয়ুষ শেট্টি চতুর্থ বাছাই,এবং প্রিয়াংশু রাজাওয়াত ষষ্ঠ বাছাই - হিসেবেখেলবেন । এছাড়াও থারুণমান্নেপল্লী ও ঋত্বিক সঞ্জীব ভারতের প্রতিনিধিত্ব করবেন ।মিক্সড ডাবলসে ধ্রুব কাপিলা ও তনিষা ক্রাস্তো ভারতের একমাত্র জুটি হিসেবে শীর্ষ বাছাইহিসেবে টুর্নামেন্টে অংশনিচ্ছেন।মহিলা সিঙ্গলেসে বিশ্ব র্যাঙ্কিংএ ৪৯ নম্বর আকর্ষী কাশ্যপ ভারতের প্রতিনিধিত্বকরবেন, সাথে রয়েছেন ১৮ বছর বয়সী উঠতি তারকা অনমোল খার্ব। এছাড়াও তন্বী শর্মা, তানিয়াহেমন্ত ও শ্রীয়াংশী ভালিশেট্টি মূল ড্রতে জায়গা পেয়েছেন। মহিলা ডাবলসে অষ্টম বাছাই প্রিয়া কোঁজেনবাম ও শ্রুতি মিশ্র ভারতের একমাত্র প্রতিনিধিত্বকরবেন। পুরুষ ডাবলসে তৃতীয় বাছাই হরিহরণআমসাকারুনান ও রুবন কুমার রেথিনাসবাপথি ভারতের হয়ে লড়াই করবেন।
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)