U15 Asian Youth Table Tennis Championship: অনূর্ধ্ব ১৫ মেয়েদের সিঙ্গলস ফাইনালে চিনের ঝু কিহিকে ৪-২ পয়েন্টে হারিয়ে স্বর্ণপদক জিতলেন দিব্যাংশী ভৌমিক
তাশখন্দে আয়োজিত ২৯তম টেবিল টেনিস এশিয়ান যুব চ্যাম্পিয়নশিপের (29th Asian Youth Table Tennis Championships) অনূর্ধ্ব-১৫ মেয়েদের সিঙ্গলস বিভাগে সোনা জিতেছেন ভারতের দিব্যাংশি ভৌমিক (Divyanshi Bhowmick wins Gold)। ফাইনালে চিনের ঝু কিহি (China’s Zhu Qihi )কে ৪-২ পয়েন্টে হারিয়েছেন তিনি। দ্বিতীয় বাছাই দিব্যাংশি এই জয়ের ফলে বিশ্ব যুব চ্যাম্পিয়নশিপেও নিজের স্থান নিশ্চিত করেছেন। উল্লেখ্য এর আগে সাত গেমের কঠিন সেমিফাইনালে চিনের লিউ জিলিংকে হারিয়েছিলেন দিব্যাংশি। এই টুর্নামেন্ট-এ ভারত একটি স্বর্ণ, একটি রৌপ্য এবং দুটি ব্রোঞ্জ পদক নিয়ে তাদের যাত্রা শেষ করেছে।
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)