Tokyo Paralympics 2020: টোকিও প্যারালিম্পিক্সে ভারতের চতুর্থ সোনা, ব্যাডমিন্টনে স্বর্ণপদক জিতলেন প্রমোদ ভাগত
টোকিও প্যারালিম্পিক্সে ভারতের চতুর্থ সোনার পদক। এবার ব্যাডমিন্টন পুরুষদের সিঙ্গলসের SL3-বিভাগে সোনা জিতলেন প্রমোদ ভাগত। আজ, শনিবার প্যারালিম্পিক্স এখনও পর্যন্ত এল দুটি সোনা, একটি রুপো। টোকিও প্যারালিম্পিক্স ভারত মোট ৪টি সোনা, ৭টি রুপো, ৬ ব্রোঞ্জ সহ মোট ১৭টি পদক জিতল। পদক তালিকায় ভারত প্রথম ২৫-এ ঢুকে পড়ল।
টোকিও প্যারালিম্পিক্সে (Tokyo Paralympics 2020) ভারতের চতুর্থ সোনার পদক। এবার ব্যাডমিন্টন পুরুষদের সিঙ্গলসের SL3-বিভাগে সোনা জিতলেন প্রমোদ ভাগত (Pramod Bhagat)। ফাইনালে গ্রেট ব্রিটেনের ড্যানিয়েল বাথেল (Daniel Bethell) কে ২১-১৪, ২১-১৭ হারান ওডিশার এই প্যারা শাটলার। এই বিভাগেই ব্রোঞ্জ জিতলেন উত্তরাখণ্ডের প্রবাসী বাঙালি মনোজ সরকার। ফলে পুরুষদের প্যারা ব্যাডমিন্টনের SL3-বিভাগ থেকে ভারতের দুটি পদক এল।
আজ, শনিবার প্যারালিম্পিক্স এখনও পর্যন্ত ভারত জিতেছে দুটি সোনা, একটি রুপো, একটি ব্রোঞ্জ। টোকিও প্যারালিম্পিক্স ভারত মোট ৪টি সোনা, ৭টি রুপো, ৬ ব্রোঞ্জ সহ মোট ১৭টি পদক জিতল। পদক তালিকায় ভারত প্রথম ২৫-এ ঢুকে পড়ল।
এই নিয়ে ANI-র টুইট
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Singur Kidnap Case: বছর চব্বিশের যুবককে অপহরণ, ফিল্মি কায়দায় মুক্তিপণের দাবি, অবশেষে পুলিশের জালে ৪ অভিযুক্ত
Fire In Kolkata: শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, খিদিরপুর বাজারে আগুন, পুড়ে ছাই কমপক্ষে ৪০০ দোকান
Sunjay Kapur: করিশমার আগে রণবীর কাপুরের প্রাক্তন প্রেমিকাকে বিয়ে করেন সঞ্জয়, প্রয়াত শিল্পপতির প্রথম স্ত্রী কে জানেন?
Coconut water for beauty: ত্বক হবে ঝকঝকে। ডাবের জল এই ভাবে ব্যবহার করুন। ফল পাবেন হাতেনাতে
Advertisement
Advertisement