Ravi Kumar Dahiya: সোনা জয়ের ম্যাচে নামছেন রবি কুমার দাহিয়া, জানুন কখন কীভাবে দেখবেন কুস্তির ফাইনাল

টোকিও অলিম্পিকে ভারতের চতুর্থ পদকটা নিশ্চিত করেছেন কুস্তিগীর রবি দাহিয়া। কুস্তির ৫৭ কেজি বিভাগের সেমিফাইনালে পিছিয়ে থেকেও অবিশ্বাস্য কায়দায় জিতে ৯ বছর পর প্রথম ভারতীয় হিসেবে এই খেলার ফাইনালে খেলবেন রবি। কুস্তিতে দ্বিতীয় ভারতীয় হিসেবে আগামিকাল, দুপুরে বুধবার ফাইনালে নামছেন রবি।

টোকিও অলিম্পিকে ভারতের চতুর্থ পদকটা নিশ্চিত করেছেন কুস্তিগীর রবি  কুমার দাহিয়া (Ravi Kumar Dahiya)। কুস্তির ৫৭ কেজি বিভাগের সেমিফাইনালে পিছিয়ে থেকেও অবিশ্বাস্য কায়দায় জিতে ৯ বছর পর প্রথম ভারতীয় হিসেবে এই খেলার ফাইনালে খেলবেন রবি। কুস্তিতে দ্বিতীয় ভারতীয় হিসেবে আগামিকাল, দুপুরে বুধবার ফাইনালে নামছেন রবি। দুবারের বিশ্বজয়ী উজবেকিস্তানের মহাতারকা কুস্তিগীর জাভুর উগুয়েভের বিরুদ্ধে রবি জিততে পারলে সেটাই হবে অলিম্পিক কুস্তিতে ভারতের প্রথম সোনা। সোনি স্পোর্টস নেটওয়ার্কে এই ম্যাচ সরাসরি দেখা যাবে।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement