Team India Victory Parade: টিম ইন্ডিয়ার আগমনের অপেক্ষায় ক্রিকেট ভক্তরা, স্টেডিয়ামের বাইরে চলছে নাচ-গান (দেখুন ভিডিও)

ইতিমধ্যে টিম ইন্ডিয়ার ভক্তরা ওয়াংখেড়ে স্টেডিয়ামে পৌঁছতে শুরু করেছেন। মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন প্রবেশ অবাধ করে দেওয়ায় ভক্তদের জন্য গেট খুলে দেওয়া হয়েছে। ভক্তরা অধিনায়ক রোহিত শর্মার নামে স্লোগান দিচ্ছেন।

Celebration of Cricket Fans Photo Credit: X @ANI

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর বাসভবনে সাক্ষাতকারের পর টিম ইন্ডিয়া তাঁদের উদযাপনের পরবর্তী কর্মসূচিতে যোগ দিতে মুম্বই আসছেন। মুম্বইয়ে প্রথমে ভারতীয় দল একটি খোলা বাসে চড়ে বিজয় মিছিল বের করবে। সেই বিজয় মিছিল বিকাল ৫টা থেকে ৭টা পর্যন্ত  নরিমান পয়েন্ট, মেরিন ড্রাইভ হয়ে ওয়াংখেড়ে স্টেডিয়াম পর্যন্ত বিজয় মিছিল করবে টিম ইন্ডিয়া।

ইতিমধ্যে টিম ইন্ডিয়ার ভক্তরা ওয়াংখেড়ে স্টেডিয়ামে পৌঁছতে শুরু করেছেন। মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন প্রবেশ অবাধ করে দেওয়ায় ভক্তদের জন্য গেট খুলে দেওয়া হয়েছে। ভক্তরা অধিনায়ক রোহিত শর্মার নামে স্লোগান দিচ্ছেন। যারা এখনও স্টেডিয়ামে প্রবেশ করেনি তাঁরা ওয়াংখেড়ে স্টেডিয়ামের বাইরে নাচ এবং গান গেয়ে টিম ইন্ডিয়ার আগমনের জন্য অপেক্ষা করছে। দেখুন সেই ছবি -

 

মেরিন ড্রাইভে ভারতীয় দলকে দেখার ভিড়-

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement