T20 World Cup Special Cake: কেকের উপরে চকোলেটের আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি ট্রফি, দিল্লির হোটেলে ভারতীয় পুরুষ ক্রিকেট দলের বিশেষ কেক (দেখুন ভিডিও)

সকাল থেকেই ভক্তদের ভিড়ে জমজমাট ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর কিংবা দিল্লির আইটিসি মৌর্য্য হোটেল। হোটেলের তরফে রোহিত ব্রিগেডকে স্বাগত জানানোর জন্য ভারতীয় ক্রিকেট টিমের জার্সির রঙে 'অভিনন্দন, বড় বিজয়ী' লেখা বিশেষ কেক তৈরি করা হয়েছে।

Special Cake for Indian Team Photo Credit: Twitter@airnewsalerts

অবশেষে আইসিসি ট্রফির খরা কাটিয়ে টি২০ বিশ্বকাপ ২০২৪ এর শিরোপা জিতেছে ভারত। গত ২৯ জুন বার্বাডোজে ৭রানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে এই জয় হাসিল করে তাঁরা। তারপর থেকেই দেশজুড়ে ভারতীয় দলের দেশে ফেরার অপেক্ষা করছিল আপামর জনগণ। শেষমেশ হারিকেনের তান্ডব সামলে আজ সকালে দেশে ফিরেছে তাঁরা। সকাল থেকেই ভক্তদের ভিড়ে জমজমাট ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর কিংবা দিল্লির আইটিসি মৌর্য্য হোটেল।  হোটেলের তরফে রোহিত ব্রিগেডকে  স্বাগত জানানোর জন্য ভারতীয় ক্রিকেট টিমের জার্সির রঙে 'অভিনন্দন, বড় বিজয়ী' লেখা বিশেষ কেক তৈরি করা হয়েছে। কেকে বসানো রয়েছে আস্ত টি-২০ ২০২৪ এর বিশ্বকাপ। তবে আসলটা নয়, চকোলেটের তৈরি ট্রফি দিয়েই স্বাগত জানানো হবে রোহিত অ্যান্ড কোং-কে। ব্যবস্থা করা হয়েছে বিশেষ প্রাতঃরাশেরও। দেখুন সেই কেকের ছবি-

 

 বিরাট কোহলি ফ্যান ক্লাবের তরফ থেকে শেয়ার করা হয়েছে সেই কেকের ছবি-

ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় বিরাট কোহলি কাটলেন সেই কেক

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement