ICC T-20 World Cup 2026: আমেদাবাদময় টি২০ বিশ্বকাপের উদ্বোধন ও ফাইনাল ম্যাচ মোদী স্টেডিয়ামেই

আগামী বছর ফেব্রুয়ারিতে দেশের মাটিতে হতে চলা টি-২০ ফর্ম্যাটের ক্রিকেট বিশ্বকাপের বেশিরভাগ গুরুত্বপূর্ণ ম্য়াচই হবে আমেদাবাদে। ২০২৬ টি-২০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ফাইনাল ও একটি সেমিফাইনাল হতে চলেছে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে আমেদাবাদে শুরু হওয়ার কথা আসন্ন টি-২০ বিশ্বকাপ।

Audience in Narendra Modi Stadium (Photo Credit: Crivketopia/ X)

ICC T-20 World Cup 2026: আগামী বছর ফেব্রুয়ারিতে দেশের মাটিতে হতে চলা টি-২০ ফর্ম্যাটের ক্রিকেট বিশ্বকাপের বেশিরভাগ গুরুত্বপূর্ণ ম্য়াচই হবে আমেদাবাদে। ২০২৬ টি-২০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ফাইনাল ও একটি সেমিফাইনাল হতে চলেছে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে আমেদাবাদে শুরু হওয়ার কথা আসন্ন টি-২০ বিশ্বকাপ। ফাইনাল ৮ মার্চ। দেশের মাটিতে হওয়া শেষ পুরুষদের বিশ্বকাপ (২০২৩ ওয়ানডে বিশ্বকাপ)-এর ফাইনালও হয়েছিল আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। দুবছর বাদে এবার সেই মোদী স্টেডিয়ামেই ৮ মার্চ হতে চলেছে টি-২০ বিশ্বকাপের ফাইনালের আসর।

আমেদাবাদ ছাড়াও এবারের টি-২০ বিশ্বকাপের ম্যাচগুলি হবে মুম্বই, কলকাতা, চেন্নাই ও দিল্লিতে। আমেদাবাদের পাশাপাশি অপর সেমিফাইনালের ম্যাচটি হওয়ার কথা মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম। মোট ২০টি দেশ এবারের টি-২০ বিশ্বকাপে অংশ নেবে। ফাইনাল সহ মোট ৫৫টি ম্যাচ খেলা হবে।

দেখুন খবরটি

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement