Ind vs Pak: টি২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের ফল এখনই জানা যাচ্ছে! দেখুন এমসিজি-র মহারণের ভবিষ্যতবাণী করা স্কোরবোর্ড

আর মাত্র কটা দিনের অপেক্ষা। তার আগে আগামী ২৩ অক্টোবর, টি২০ বিশ্বকাপের সুপার ১২-র প্রথম ম্যাচে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে।

India vs Pakistan (Photo Credits: Getty Images)

আর মাত্র কটা দিনের অপেক্ষা। তার আগে আগামী ২৩ অক্টোবর, টি২০ বিশ্বকাপের সুপার ১২-র প্রথম ম্যাচে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। এরই মাঝে চলে এল সেই ভারত-পাক ম্যাচের স্কোরবোর্ডের ঝলক। ভুয়ো খবরের আড়ালে ভবিষ্যতবানী করা এমসজি-র মহারণের ছোট স্কোরবোর্ডে দেখা যাচ্ছে ভারত প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেটে ২২৪ রান করবে। বিরাট কোহলি সেঞ্চুরি হাঁকাবেন। জবাবে পাকিস্তান ৮ উইকেটে করবে ১৭১ রান। পাক উইকেটকিপার-ব্যাটার মহম্মদ রিজওয়ান করবেন ৫৪ বলে ৭৫ রান।

ভুয়ো এই আগাম স্কোরবোর্ডে দেখা যাচ্ছে দীপক চাহার ২৭ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন। যে চাহার কিন্তু টি২০ বিশ্বকাপের মূল দলে নেই, আছেন রিজার্ভে। পাশাপাশি চাহার ওয়ানডে সিরিজ থেকে চোট পেয়ে ছিটকে গিয়েছেন।

দেখুন টুইট

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement