Suryakumar Yadav: আইসিসি র‍্যাঙ্কিং-এ সূর্যোদয়! মহম্মদ রিজওয়ানকে টপকে টি-২০ এর শীর্ষস্থানে সূর্যকুমার যাদব

পাকিস্তানের অভিজ্ঞ ব্যাটসম্যান মহম্মদ রিজওয়ানকে টপকে আইসিসি র‍্যাঙ্কিং-এ শীর্ষস্থান দখল করলেন সূর্যকুমার যাদব।

Surya Kumar Yadav. (Photo Credits: Twitter)

২০২১ সালে টি২০ অভিষেক হওয়ার পর থেকেই ভারতীয় দলের মিডল অর্ডারে নির্ভরযোগ্য নাম সূর্যকুমার যাদব। ক্রমাগত পারফরম্যান্সের ফলে ধরে রেখেছেন নিজের ফর্ম। ইতিমধ্যেই টি ২০ বিশ্বকাপে নেদারল্যান্ডস এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্যাক-টু-ব্যাক অর্ধশতরান করেছেন। তার এই দুর্দান্ত সূচনার পরেই  ভালো খবর এলো সামনে। পাকিস্তানের অভিজ্ঞ ব্যাটসম্যান মহম্মদ রিজওয়ানকে টপকে আইসিসি র‍্যাঙ্কিং-এ শীর্ষস্থান দখল করলেন সূর্যকুমার যাদব।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement