Sultan Of Johor Cup: মালয়েশিয়ায় সুলতান অফ জোহর কাপ হকি’তে ভারতের জয়, ৬-৪ গোলে হারাল গ্রেট ব্রিটেনকে

আজ মালয়েশিয়ায় সুলতান অফ জোহর কাপ হকির গ্রুপ-পর্বের ম্যাচে ভারতীয় জুনিয়র হকি পুরুষ দল গ্রেট ব্রিটেনকে ৬-৪ গোলে পরাজিত করেছে। দলের হয়ে দিলরাজ সিং এবং শারদা নন্দ তিওয়ারি দুটি করে গোল করেন।

India beat Great Britain (Photo Credit: X@@airnewsalerts)

আজ মালয়েশিয়ায় সুলতান অফ জোহর কাপ হকির গ্রুপ-পর্বের ম্যাচে ভারতীয় জুনিয়র হকি পুরুষ দল গ্রেট ব্রিটেনকে ৬-৪ গোলে পরাজিত করেছে। দলের হয়ে দিলরাজ সিং (১৭ ও ৫০ মিনিটে) এবং শারদা নন্দ তিওয়ারি (২০ ও ৫০ মিনিটে) দুটি করে গোল করেন। অন্য গোলগুলো আসে মহম্মদ কোনাইন দাদ(৭ মিনিটে) ও মনমীত সিং(২৬ মিনিটে)-এর হকি স্টিকে। গ্রেট ব্রিটেনের হয়ে ররি পেনরোজ ও মাইকেল রয়ডেন দুটি করে গোল করেন। গতকাল উদ্বোধনী ম্যাচে জাপানকে হারানোর পর টুর্নামেন্টে এটি ভারতের টানা দ্বিতীয় জয়।

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement