Sanju Samson Playing Golf In Dubai: জায়গা মেলেনি বিশ্বকাপের দলে, দুবাইতে গিয়ে গলফে মজলেন সঞ্জু স্যামসন (দেখুন ভিডিও)

কেএল রাহুল চোট সারিয়ে ফিরে আসতেই সঞ্জু স্যামসন ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিয়েছেন। এই মুহুর্তে তাঁকে দুবাইতে গল্ফ খেলতে দেখা যাচ্ছে।

Sanju Play Golf Photo Credit; Twitter@CricCrazyJohns

ভারতের মাটিতে বসছে ক্রিকেট বিশ্বকাপের আসর। আবার কি কাপ হাতে উঠবে নাকি গতবারের মত আচমকা বিদায় নিতে হবে ক্রিকেটের সর্ব বৃহৎ মঞ্চ থেকে এই আলোচনার মধ্যেও সবচেয়ে বেশি আলোচিত হচ্ছেন যিনি তিনি সঞ্জু স্যামসন। রিজার্ভ খেলোয়াড় হিসাবে চলতি এশিয়া কাপে এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান সম্প্রতি ভারতীয় জাতীয় দলে সুযোগ পেয়েছেন ঠিকই কিন্তু দুর্ভাগ্যবশত আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩-এর ১৫ সদস্যের দলে অন্তর্ভুক্ত করা হয়নি তাঁকে।

কেএল রাহুল চোট সারিয়ে ফিরে আসতেই সঞ্জু স্যামসন ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিয়েছেন। এই মুহুর্তে তাঁকে দুবাইতে গল্ফ খেলতে দেখা যাচ্ছে। এবার ক্রিকেটের ব্যাট ছেড়ে গলফের কিটে কততা স্বচ্ছন্দ তা দেখা যাবে এই  ভিডিওতে, যা  ইন্টারনেটে ভাইরাল হয়েছে।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement