Rohit Sharma: কামব্যাকে চোখ রেখে রঞ্জিতে নামছেন রোহিত শর্মা, খেলছেন বিরাট কোহলিও
দেশের মাটিতে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের মহালজ্জা, অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার-গাভাসকর ট্রফিতে ১-৩ বিপর্যয়, প্রথমবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে না পারা।
গত কয়েক মাস রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দলের পুরোপুরি ভরাডুবি হয়েছে। আর এই বিপর্যয়ের জেরে ভারতীয় ক্রিকেটারদের জন্য একগুচ্ছ কঠোর নির্দেশিকা জারি করেছে বিসিসিআই। সেই নিয়মগুলির মধ্যে একটি হল- সিনিয়র ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেটে খেলতেই হবে। আর তাই আর কোনও বিশ্রামের বাহানা নয়, রঞ্জি ট্রফিতে নামতেই হচ্ছে রোহিত শর্মা ও বিরাট কোহলি-কে। দশ বছর পর মুম্বইয়ের হয়ে রোহিত শর্মা রঞ্জিতে নামছেন। ২৩ জানুয়ারি মুম্বইয়ের জার্সিতে জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে নামছেন ভারত অধিনায়ক রোহিত।
রোহিতের পাশাপাশি বিরাট কোহলিও রঞ্জিতে নামছেন। তবে ২৩ জানুয়ারি থেকে সৌরাষ্ট্রের বিরুদ্ধে হতে চলা ম্যাচে না নামলেও,আগামী ৩০ জানুয়ারি রেলওয়েজের বিরুদ্ধে দিল্লির হয়ে নামছেন কোহলি।
রঞ্জিতে ফিরছেন রোহিত শর্মা
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Gold Price Today: মঙ্গলে অপেক্ষাকৃত সস্তা সোনা, জেনে নিন আজ কিনলে কতটা সাশ্রয় হবে
Air India Plane Crash: আমেদাবাদ বিমান দুর্ঘটনায় নিহত ক্যাপ্টেন সুমিতের দেহ পৌঁছল বাড়িতে, চোখের জলে ছেলেকে চিরবিদায় জানালেন বৃদ্ধ বাবা
Air India Plane Crash Victims Identified: আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় ১৩২ জনের দেহ শনাক্ত, জানালেন স্বাস্থ্যমন্ত্রী রুশিকেশ প্যাটেল
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Advertisement
Advertisement
Advertisement