Rohit Sharma Injury: দ্বিতীয় একদিনের ম্যাচে আঙুলে চোট পেলেন অধিনায়ক রোহিত শর্মা, টুইট করে পরিস্থিতি জানাল বোর্ড

বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় এক দিনের ম্যাচ খেলতে নেমে আঙুলে চোট পান রোহিত শর্মা। তখনই মাঠ থেকে বেরিয়ে যান ভারত অধিনায়ক। হাসপাতালে স্ক্যান করানোর জন্য নিয়ে যাওয়া হয়েছিল রোহিতকে।

Rohit Sharma Photo Credit: Twitter@BCCI

বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় এক দিনের ম্যাচ খেলতে নেমে আঙুলে চোট পান রোহিত শর্মা। তখনই মাঠ থেকে বেরিয়ে যান ভারত অধিনায়ক। হাসপাতালে স্ক্যান করানোর জন্য নিয়ে যাওয়া হয়েছিল রোহিতকে তবে সাজঘরে ফিরে এসেছেন রোহিত।রোহিতের অনুপস্থিতিতে সহ-অধিনায়ক এবং উইকেটরক্ষক-ব্যাটসম্যান কেএল রাহুল অধিনায়কের দায়িত্ব নেন।ভারত অধিনায়কের চোট পেয়ে হাসপাতালে যাওয়ার কথা জানিয়েছিল বোর্ড। টুইট করে বোর্ড লেখে, “দ্বিতীয় এক দিনের ম্যাচে ফিল্ডিং করার সময় বুড়ো আঙুলে চোট পেয়েছেন রোহিত শর্মা। ভারতীয় দলের চিকিৎসকরা দেখছেন। স্ক্যান করানোর জন্য নিয়ে যাওয়া হয়েছে তাঁকে।”

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement