Rishabh Pant Birthday Celebration: দিল্লি ক্যাপিটলসের সতীর্থদের সঙ্গে জন্মদিন পালন ঋষভ পন্থের (দেখুন ভিডিও)

ঋষভ গতকাল আশীর্বাদ নিতে কেদারনাথ এবং বদ্রীনাথে যান। দীর্ঘদিন ধরে ক্রিকেট থেকে দূরে রয়েছেন পন্থ

Rishabh Pant Birthday Celebrations (Photo Credit: Johns./ X)

আজ ভারতীয় ক্রিকেটের তরুণ তারকা ঋষভ পন্থের জন্মদিন। ২৬ বছরে পা দেওয়া এই তারকাকে দেখা যায় বেঙ্গালুরতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে তাঁর দিল্লি ক্যাপিটালসের সতীর্থদের সাথে জন্মদিন পালন করতে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যাচ্ছে ঋষভ কেক কাটছেন এবং তারপর সেই কেক মুখে মাখিয়ে দিচ্ছেন পৃথ্বী শ যিনি নিজেও চোটের কারণে এনসিএ-তে রয়েছে। এছাড়া সেখানে উপস্থিত ছিলেন অক্ষর প্যাটেলও তিনিও এশিয়া কাপে চোটের কারণে বিশ্বকাপের তালিকা থেকে ছিটকে গিয়েছেন। ঋষভ গতকাল আশীর্বাদ নিতে কেদারনাথ এবং বদ্রীনাথে যান। দীর্ঘদিন ধরে ক্রিকেট থেকে দূরে রয়েছেন পন্থ। গত বছর তিনি একটি গাড়ি দুর্ঘটনার শিকার হন। এরপর থেকে চিকিৎসকদের তত্ত্বাবধানে দ্রুত সুস্থ হয়ে উঠছেন তিনি। এ ছাড়া নিজের ফিটনেস নিয়েও কাজ করছেন এবং শিগগিরই তাকে মাঠে দেখা যেতে পারে। পন্থ অনুশীলন শুরু করেছেন এবং এনসিএ-তে রয়েছেন। Virat Kohli on World Cup Tickets: বিশ্বকাপের 'টিকিট চাহিয়া' কোহলিকে লজ্জা দেবেন না, দেখুন অনুস্কা-বিরাটের পোস্ট

দেখুন ভিডিও

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement