Richa Ghosh: শিলিগুড়ির ঘরের মেয়ে জয় করেছে অনুর্ধ্ব ১৯ টি২০ বিশ্বকাপ, ফেরার পর মায়ের হাতের রান্না দিয়ে হবে উদযাপন(দেখুন ভিডিও)

ভারতের হয়ে মেয়েদের বিশ্বকাপজয়ী দলে ছিলেন শিলিগুড়ির রিচা ঘোষ। ভারতের জয়ে উচ্ছ্বসিত পরিবার সহ গোটা এলাকা। খুশি তাঁর ছোটবেলার কোচ গোপাল সাহা। শিলিগুড়ি বাঘাযতীন অ্যাথলেটিক ক্লাবে খেলতে খেলতেই জাতীয় দলে রিচা।

Richa Ghosh FamilyPhoto Credit: Twitter@DDBanglaNews

রবিবার নেলসন ম্যান্ডেলার দেশে উদ্বোধনী মেয়েদের টি-২০ বিশ্বকাপ (ICC Women’s U19 T20 World Cup) চ্যাম্পিয়ন হয়েছে ভারত। তার পর এক নয়, দুই নয়, গুনে গুনে তিনজন বিশ্বচ্যাম্পিয়ন পেয়েছে বাংলা। বিশ্বমঞ্চে তিন বঙ্গকন্যা যেভাবে ছাপ রেখেছে, তাতে বাংলো তো বটেই, গোটা ভারতবর্ষও তাঁদের জন্য গর্বিত। ভারতের হয়ে মেয়েদের বিশ্বকাপজয়ী দলে ছিলেন শিলিগুড়ির রিচা ঘোষ (Richa Ghosh). মেয়ের সাফল্য খুশি মা স্বপ্না ঘোষ  চান বারিতে ফিরলে নিজে হাতে মেয়ের পছন্দের রান্না করে খাওয়াতে। কী বললেন তিনি-

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement