LSG vs RCB: চোখ লক্ষ্মীবারের কোয়ালিফায়ারে, লখনৌ জয়ের লক্ষ্য়ে নামলেন কোহলিরা

কোয়ালিফায়ার ওয়ানে খেলার সুবিধা হল সেই ম্যাচে জিতলেই সরাসরি ফাইনালে ওঠা যাবে, অথচ হারলে বিদায় নিতে হবে না।

LSG বনাম RCB, IPL 2025: চলতি আইপিএলে লিগ পর্যায়ের শেষ ম্যাচে খেলতে নামল বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও লখনৌ সুপার জায়েন্টস। টসে জিতে  লখনৌয়ের একানা স্টেডিয়ামে এই ম্যাচে বিরাট কোহলিরা জিতে গেলে বৃহস্পতিবার কোয়ালিফায়ার ওয়ানে পঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলার সুযোগ পাবে। সেখানে কোহলিরা যদি আজ হেরে যান, তাহলে বেঙ্গালুরুকে খেলতে হবে কোয়ালিফায়ার টু-তে। কোয়ালিফায়ার টু-তে খেলার অসুবিধা হল, দুটো ম্যাচ জিতে ফাইনালে খেলতে হবে। তাই আজ জিততে মরিয়া কোহলিরা। জিতেশ শর্মার অধিনায়কত্বে এদিন খেলছে আরসিবি। নিয়মিত অধিনায়ক রজত পাতিদার খেলছেন ইমপ্যাক্ট সাব হিসেবে। টিম ডেভিড ও এনগিদি লুঙ্গি-র পরিবর্তে এদিন আরসিবি খেলাচ্ছে লিয়াম লিভিংস্টোন ও নুয়ান থুশারা।

দেখুন খবরটি

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement